Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১০ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দিগদানার দুই যুবক পেলেন আয়ের পথ

আবু জাফর আবু জাফর
প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০১:৩১ পিএম
দিগদানার দুই যুবক পেলেন আয়ের পথ

দিগদানার এলাকার যুবকরা মিলে এক বেকারের আয়ের পথ তৈরি করে দিচ্ছেন ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গ্রামের দুই অসহায় যুবকের স্থায়ী আয়ের পথ তৈরি করে দিতে এগিয়ে এসেছেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের এই মহতী উদ্যোগে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন দুই বেকার ।

দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় পরিবার নিয়ে চরম সংকটে ছিলেন দিগদানা গ্রামের মো. মফিজুর রহমান ও মো. ইদ্রিস আলী। তাদের এই কষ্ট লাঘব করতে স্থানীয়রা সম্মিলিতভাবে সহায়তার হাত বাড়ান।

মফিজুর রহমানকে ভ্রাম্যমাণ গার্মেন্টস পণ্য বিক্রয়ের জন্য একটি ভ্যান, প্রাথমিক মালামাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অন্যদিকে, মো. ইদ্রিস আলীকে দেওয়া হয়েছে একটি ভ্রাম্যমাণ ফুসকা ও ফাস্টফুড বিক্রির গাড়ি। এখন থেকে তারা নিজেরা পরিশ্রম করে সংসার চালানোর সুযোগ পাবেন।

স্থানীয় ব্যাংক কর্মকর্তা আকরাম হোসেনের নেতৃত্বে এলাকার যুবকরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। জানা গেছে, ইতিপূর্বেও এই তরুণরা এলাকার বিভিন্ন বেকার ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে আসলে গ্রাম থেকে বেকারত্ব দূর করা সম্ভব বলে তারা মনে করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মফিজুর রহমান বলেন, “বেকার জীবন নিয়ে আমি অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। আজ আমার আয়ের পথ তৈরি হলো। যারা আমার জন্য এই ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের কল্যাণ করুন। এখন আমি নিজের কাজ নিজে করে চলতে পারব।”

এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেবল ত্রাণ না দিয়ে এভাবে আয়ের পথ তৈরি করে দেওয়াটাই প্রকৃত মানবসেবা। তারা এই ধরণের মানবিক কাজ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)