Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে তিন মাদকসেবীর কারাদণ্ড, ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ১০:১৪ পিএম
যশোরে তিন মাদকসেবীর কারাদণ্ড, ফেনসিডিলসহ আটক ১

 যশোর : বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান এবং ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) শহরের গরীবশাহ মাজার, রেল স্টেশন এলাকা এবং চৌগাছা উপজেলায় এসব অভিযান চালানো হয়।

শহরের রেল স্টেশন ও গরীবশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শহরের খড়কি এলাকার পলাশ, সদর উপজেলার পাগলাদহ গ্রামের হাসান এবং হাশিমপুর এলাকার পলাশ।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, রেজওয়ান সরদার ও মাকামে মাহমুদ মীম পৃথক অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, চৌগাছা উপজেলার পুড়াপাড়া-আন্দুলিয়া সড়কে অভিযান চালিয়ে তোফায়েল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তোফায়েল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহিলা কলেজপাড়ার মৃত আব্দুর রবের ছেলে।

সূত্র জানায়, মোটরসাইকেল যোগে ফেনসিডিল পাচার হচ্ছে এমন খবরে ওই সড়কে চেকপোস্ট বসানো হয়। একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছন থেকে একজন দৌড়ে পালিয়ে যায়। তবে চালক তোফায়েলকে আটক করতে সক্ষম হন কর্মকর্তারা। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক তোফায়েল ও পলাতক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তোফায়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)