Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় ভুয়া নামজারি প্রতারণা যুবকের একমাস বিনাশ্রম কারাদণ্ড

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ১১:৩৪ এ এম
বাঘারপাড়ায় ভুয়া নামজারি প্রতারণা  যুবকের একমাস বিনাশ্রম কারাদণ্ড

আটক বিপ্লব হোসেন ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় ভুয়া নামজারি (নামপত্তন) পর্চা তৈরি ও প্রতারণার অভিযোগে বিপ্লব হোসেন নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার ধলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। দণ্ডপ্রাপ্ত বিপ্লব উপজেলার বোয়ালিয়া গ্রামের মনি বাবুর ছেলে।

ভুক্তভোগী শরিফুল ইসলাম (পিতা: সোবহান মোল্লা, গ্রাম: বল্যামুখ) জানান, প্রায় এক বছর আগে জমির নামজারির জন্য বিপ্লবকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলেন তিনি। সম্প্রতি বিপ্লব একটি নামজারি পর্চা শরিফুলের হাতে তুলে দেন। সোমবার দুপুরে ওই পর্চা নিয়ে ধলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে গেলে ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলামের সন্দেহ হয়। যাচাই-বাছাই শেষে পর্চাটি ভুয়া বলে শনাক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম পর্চাটি বিপ্লবের কাছ থেকে পাওয়ার কথা স্বীকার করেন। এরপর ভূমি কর্মকর্তা কৌশলে বিপ্লবকে অফিসে ডেকে এনে আটক করেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত বিপ্লব নিজের অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শাহীন রেজা, বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)