Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এনায়েতপুরে রাস্তার গাছ কাটছে কারা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৯:৪২ পিএম
এনায়েতপুরে রাস্তার গাছ কাটছে কারা

এভাবেই কেটে ফেলা হচ্ছে সরকারি গাছ ছবি: ধ্রুব নিউজ

যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সরকারি ছুটির সুযোগে পানি উন্নয়ন বোর্ড ও সড়কের পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাবেক এক ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে একটি চক্র লক্ষাধিক টাকা মূল্যের এই গাছগুলো কেটে বিক্রির চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের রাস্তার পাশের বড় বড় রেইনট্রি ও মেহগনি গাছ গত শুক্রবার ও শনিবার থেকে কাটা শুরু হয়। গ্রামবাসীর অভিযোগ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আব্দুর রব এবং তার সহযোগী ফুল মিয়া এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, ইতিপূর্বে গাছগুলো কাটার চেষ্টা করা হলেও প্রশাসনিক অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি। তবে এখন ভয়ভীতি প্রদর্শন করে গাছগুলো কাটা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

পরিবেশকর্মীরা বলছেন, এভাবে গাছ কাটা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার কোনো অপকর্মের দায়ভার দল নেবে না।

যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরুণ হোসাইন জানান, অফিস বন্ধ থাকায় বর্তমানে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল রোববার সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)