Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রকৃতির কোলে ফিরল উদ্ধার হওয়া ২৪১ কচ্ছপ, ২ ঈগল

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৩:৪২ পিএম
প্রকৃতির কোলে ফিরল উদ্ধার হওয়া ২৪১ কচ্ছপ, ২ ঈগল

কোটচাঁদপুরে বলুহর বাওড়ে অবমুক্ত উদ্ধার হওয়া ২৪১ কচ্ছপ, বনে ফিরল ২ ঈগল ছবি: ধ্রুব নিউজ

প্রকৃতির কোলে ফিরল বন্যপ্রাণী। ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়েছে উদ্ধার হওয়া ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ। একই সঙ্গে বন বিভাগের নিজস্ব বনায়নে ছেড়ে দেওয়া হয়েছে দুটি ঈগল পাখি। বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগ পরিবেশপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন দত্তনগরের মথুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুটি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো ঝিনাইদহের কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার প্রণব কুমারের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ডেপুটি রেঞ্জার প্রণব কুমার ও তাঁর টিমের উদ্যোগে উদ্ধার হওয়া প্রাণীগুলো নিরাপদ পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে দুটি ঈগল পাখি কোটচাঁদপুর বন বিভাগের নিজস্ব বনায়নে এবং ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ ঐতিহ্যবাহী বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল, সংশ্লিষ্ট ইউনিয়নের জাতীয় মৎস্য হ্যাচারির প্রকল্প কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টদের উপস্থিতিতে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করার মধ্য দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়িত হয়।

পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টদের এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রাকৃতিক জলাশয় ও বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)