Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘূর্ণিঝড় ‘আকভান’ : যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৫:১৪ পিএম
ঘূর্ণিঝড় ‘আকভান’ : যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টি

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত বুধবার রাত থেকেই যশোরসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ঝরছে, যা শুক্রবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে মাঠের উঠতি আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পাশাপাশি ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নিচু জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের মধ্য ওডিশার গোপালপুর উপকূলে আঘাত হানে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উপকূল অতিক্রম করতে ঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা বলেন, স্থলভাগে ওঠার সময় সাধারণত ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যায়। আকভানের ক্ষেত্রেও তা হয়েছে। তবে এর প্রভাবে উপকূলীয় ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শুক্রবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা রয়েছে। বিশেষ করে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবারও দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)