নিজস্ব প্রতিবেদক
যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্কুল ডে-২০২৬’ উদযাপিত হয়। ছবি: ধ্রুব নিউজ
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্কুল ডে-২০২৬’ উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের নিজস্ব অডিটোরিয়ামে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ বছরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— "এক বছরের গৌরবময় পথচলা, আগামীর স্বপ্নময় যাত্রা"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন, ঢাকার সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মোহাম্মদ ইউসুফ বলেন, "গুণগত ও মানসম্মত শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইতিবাচক ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের নৈতিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিগত এক বছরের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, হাসানুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।