Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শা উপজেলা কলেজ পরিদর্শনে এমপি আজিজুর রহমান

বেনােপোল প্রতিনিধি বেনােপোল প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ১০:২৩ পিএম
শার্শা উপজেলা কলেজ পরিদর্শনে এমপি আজিজুর রহমান

শার্শা যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান শার্শা উপজেলা কলেজ পরিদর্শন করেন। ছবি: ধ্রুব নিউজ

শার্শা যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান শার্শা উপজেলা কলেজ পরিদর্শন করেন। সোমবার (১১ মে) সকালে তিনি কলেজ পরিদর্শনে গেলে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। 

পরিদর্শনের সময় তিনি কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শন শেষে শার্শা উপজেলা কলেজ পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)