Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৭:০৫ পিএম
ঝিনাইদহে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

 ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) জেলা শহরের এক মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট, গার্ল গাইড, রোভার ও বিএনসিসি’র বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোজাফর হোসেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার আলো ঝিনাইদহের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)