Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঢাবির মোনামি সহকারি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০১:১৩ পিএম
ঢাবির মোনামি সহকারি প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। ছবি: সংগৃহীত

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন । তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই। এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)