Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাউবি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৭:৫৭ পিএম
বাউবি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

বাউবি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ‘ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন’ (ডিসিএসএ) প্রোগ্রামের ২৫১ টার্মের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় বাউবি’র যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউবি ডিসিএসএ প্রোগ্রামের সমন্বয়কারী মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক সেখ সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সেখ সোহেল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার আলো সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, জ্ঞানই শক্তি; আর এই ডিসিএসএ প্রোগ্রাম শিক্ষার্থীদের সেই শক্তি অর্জনে সরাসরি সহায়তা করবে।

শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি আরও বলেন, শেখার কোনো শেষ নেই। এই যাত্রা হয়তো সবসময় মসৃণ হবে না, তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে বাউবি পরিবার সবসময় পাশে থাকবে। আশা করি, আপনারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করে দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্র যশোরের উপ-আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু, সহকারি পরিচালক মো. শরিফ উদ্দিন, স্টাডি সেন্টারের শিক্ষক মো. সাইদুর রহমান, আলবার্ট সুবীর মন্ডল এবং ল্যাব শিক্ষক উম্মে তাইয়্যেবা। ওরিয়েন্টশন ক্লাসে নবীন শিক্ষার্থীরা বাউবি’র শিক্ষা পদ্ধতি ও কোর্সের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা গ্রহণ করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)