Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথ আজ, থাকবেন মোদিও

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০৭:৪৫ এ এম
আপডেট : শনিবার, ৯ মে,২০২৬, ১১:০৭ এ এম
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথ আজ, থাকবেন মোদিও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ও শুভেন্দু অধিকারী ছবি: সংগৃহীত

রতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার (৯ মে) বেলা ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রেসকোর্সে নামার পর সেখান থেকে সরাসরি ব্রিগেডের মঞ্চে পৌঁছাবেন বলে জানা গেছে। 

গতকাল শুক্রবার (৮ মে) বিজেপি আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পর থেকেই কলকাতা জুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মতৎপরতা তুঙ্গে উঠেছে। এই নতুন সূচনার প্রস্তুতির অংশ হিসেবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। সেখান থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। 

বিজেপি সরকার পরিচালনার ক্ষেত্রে নবান্নের পরিবর্তে ঐতিহ্যবাহী মহাকরণকেই বেছে নিয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর জন্য একটি নতুন কক্ষ প্রস্তুত করা হয়েছে। শপথগ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে মহাকরণের সেই কক্ষে বসবেন। আপাতত বিধানসভার নির্ধারিত কক্ষ থেকেই তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কালীঘাট মন্দিরের আদলে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে মা কালী ও মা দুর্গার ছবির পাশাপাশি গঙ্গাসাগরের সাধুদের ছবি স্থান পেয়েছে। আজ ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী হওয়ায় অনুষ্ঠানস্থলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে। সেখানে রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে। 

এদিকে অনুষ্ঠানকে ঘিরে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যারা দূর-দূরান্তের জেলা থেকে শপথগ্রহণের সাক্ষী হতে শহরে এসেছেন। গোটা ব্রিগেড এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। জনসমাগম সামলাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। এই মহতী অনুষ্ঠানে বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)