Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সরকারি এমএম কলেজে দীপাবলি উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৮:৩৮ পিএম
যশোর সরকারি এমএম কলেজে দীপাবলি উদযাপন

ছবি: ধ্রুব নিউজ

অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি। উৎসবকে ঘিরে শতাধিক প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। আলো, সম্প্রীতি ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সন্ধ্যা নামতেই একে একে জ্বলে ওঠে সারিবদ্ধ প্রদীপ ও মোমবাতি। আলোয় সজ্জিত হয়ে ওঠে ভাস্কর্যের চারপাশ। এ সময় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা একত্রিত হন।

আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শংকর দত্ত, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহসভাপতি আব্দুস সামাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মাইকেল মধুসূদন কলেজের দীপাবলি উদযাপন কমিটির আহ্বায়ক অতনু ঘোষ, সদস্য সচিব সুজয় মণ্ডল, অভিজিৎ তরফদার, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কাজল মণ্ডল, তন্ময় মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অন্ধকারের ওপর আলোর, অশুভের ওপর শুভের এবং হতাশার ওপর আশার জয়ের বার্তা তুলে ধরেন আয়োজকরা। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)