নিজস্ব প্রতিবেদক
শাখা প্রধান ও এভিপি ড. মো. মেসবাহ উদ্দীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম। ছবি: ধ্রুব নিউজ
"কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার আয়োজনে মঙ্গলবার এক ‘গ্রাহক ও সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চৌগাছা শাখা প্রধান ও এভিপি ড. মো. মেসবাহ উদ্দীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা কামিল মাদরাসা জামে মসজিদের খতীব মাওলানা আলী আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রোহিদুল ইসলাম এবং ইসলামী ব্যাংক চৌগাছা শাখার সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসপিও মুরতাজুল কবির।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা গ্রাহকদের আস্থার সাথে ব্যাংকিং সেবা গ্রহণ করার আহ্বান জানান এবং সুদমুক্ত অর্থনীতির সুফল সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহক, স্থানীয় সুধীবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।