Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৫:৩০ পিএম
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন।

একই সঙ্গে জহির হোসেন বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে যাচাই-বাছাই চলছে।

আজ সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ জহির এ কথা বলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রসঙ্গে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘পাঁচজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হচ্ছে। যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যারা এই ব্যাংককে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। আশা করি, খুব শিগগির সুন্দর ও নিরপেক্ষ পর্ষদ আসবে।’

মোহাম্মদ জহির আরও বলেন, বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যবিশিষ্ট পর্ষদের দায়িত্ব পালন করছেন। লক্ষ্য—ব্যাংকের কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করা।

এদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি।

আলতাফ হোসেন বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা পাওয়া গেছে। কিন্তু সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। তার আশা, যারা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।

ইসলামী ব্যাংকের এমডি আরও বলেন, ব্যাংকের বড় একটি শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। অর্থাৎ গ্রাহকদের আস্থা যে ফিরে আসছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)