Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে বেনাপোলে  গ্রাহকদের মানববন্ধন

বেনাপোল(যশোর) সংবাদদাতা বেনাপোল(যশোর) সংবাদদাতা
প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ০৮:০৯ পিএম
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে বেনাপোলে  গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে বেনাপোলে  গ্রাহকদের মানববন্ধন ছবি: ধ্র্রুব নিউজ

 

ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ এবং ব্যাংকের স্বার্থ রক্ষার দাবিতে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বেনাপোলে ইসলামী ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বেনাপোল।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের অপসারণের দাবি জানান। একই সঙ্গে তারা গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কটের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের ওপর পুলিশের কথিত হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রতীকীভাবে এক ঘণ্টার ‘কলম বিরতি’পালনের আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বেনাপোলের পক্ষ থেকে  মতিউর রহমান,   আব্দুল হামিদ , ইলিয়াস মাওলানা, মাওলানা আব্দুর রহিম, মোহাম্মাদ ইয়ানুর প্রমুখ এই মান্ববন্ধনে বক্তব্য দেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)