Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক মহিষে বিশ্ব মিডিয়া তোড়পাড়

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০১:২৭ পিএম
এক মহিষে বিশ্ব মিডিয়া তোড়পাড়

অবিকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের মতো মহিষ ডোনান্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা এলেই বাংলাদেশে কোরবানির পশুর বিচিত্র নামকরণ এক ধরনের রেওয়াজে পরিণত হয়েছে। তবে এবার এই নামকরণ কেবল দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি, বরং রীতিমতো তোড়পাড় সৃষ্টি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিশ্বখ্যাত বার্তা সংস্থা এএফপি থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ও ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের এক খামারের ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে নিয়ে।

নারায়ণগঞ্জের এসএস ক্যাটল ফার্মে লালন-পালন করা গোলাপি চামড়ার বিরল অ্যালবিনো জাতের এই মহিষ সবচেয়ে বেশি নজর কেড়েছে। ৭০০ কেজি ওজনের মহিষের যার মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অবিকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের মতো। দুই পাশে বাঁকানো বড় শিংয়ের মাঝখানে পরিপাটি করে রাখা এই চুলের বাহারের কারণেই শখ করে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এমনকি বার্তা সংস্থা এএফপি মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সাথে মিলিয়ে রসিকতা করে মহিষটির নাম দিয়েছে ‘কমান্ডার ইন বিফ’।

মহিষটির ৩৮ বছর বয়সী মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে একটি পশুর হাট থেকে তিনি এটি কেনেন। তার ছোট ভাই প্রথম মহিষটির চুলের স্টাইল দেখে ঠাট্টা করে এই নাম দেন। মে মাসজুড়ে খামারে দর্শনার্থী, শিশু ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের অবিরাম ভিড় লেগেই আছে।

খামারে গিয়ে দেখা যায়, প্রচণ্ড গরমে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দিনে চারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হচ্ছে এবং গোলাপি রঙের ব্রাশ দিয়ে তার সোনালি চুল আঁচড়ে দেওয়া হচ্ছে। ফয়সাল আহমেদ নামের এক দর্শনার্থী বলেন, “ফেসবুকে যখন ওর ছবি দেখি, তখন ওকে দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগছিল। ওর মুখের গঠন, এমনকি চুলের স্টাইলও ট্রাম্পের সঙ্গে মিলে যায়। তবে ও স্বভাবের দিক থেকে খুবই শান্ত ও ভদ্র, যা ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের সঙ্গে একেবারেই মেলে না।”

খামারের মালিক জানান, অতিরিক্ত ভিড় ও মানুষের চাপের কারণে মহিষটির ওজন কিছুটা কমে যাওয়ায় এখন জনসাধারণের দেখার ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইতোমধ্যে মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়ে গেছে এবং ঈদের আগেই তা নতুন মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে উদযাপিত হতে যাওয়া ঈদুল আজহায় এক কোটিরও বেশি গবাদিপশু কোরবানি হওয়ার কথা রয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে পশুর এমন নামকরণের বিষয়টি বৈশ্বিক গণমাধ্যমের কাছে এক চমৎকার ও আকর্ষণীয় অনুসঙ্গ হিসেবে ধরা দিয়েছে।

‘তুফান’, ‘ফ্যাট বয়’, ‘সুইট বয়’ কিংবা ফুটবলার নেইমারের নামের মতো আরও পশু থাকলেও আলোচনার তুঙ্গে রয়েছে রাজনৈতিক নামধারী এই মহিষ। এক বছর ধরে পরম স্নেহে বড় করা ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানোর প্রসঙ্গে মালিক জিয়া উদ্দিন মৃধা আবেগঘন কণ্ঠে বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা—ত্যাগ স্বীকার করা।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)