Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতে ডিজেল মজুতকারির জরিমান

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:৩৭ এ এম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০২:৪৪ পিএম
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতে ডিজেল মজুতকারির জরিমান

জব্দকৃত ৪ ব্যারেল ডিজেল যার প্রতি ব্যারেলে ২০০ লিটার করে মোট ৮০০ লিটার ডিজেল। ছবি: ধ্রুব নিউজ

ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে অভিযুক্ত আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। প্রতিটি ব্যারেলে ২০০ লিটার করে মোট ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়।

অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে এসব তেল সংগ্রহ করেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে-১৩ ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, “জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অবৈধ মজুতের অভিযোগ বাড়ছে। এর প্রেক্ষিতে প্রশাসন মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)