Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০২ পিএম
এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

ছবি: প্রতীকী

ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে আবারো এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপি গ্যাসের নতুন মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে এলপিজির পাশাপাশি নির্ধারণ করা হয়েছে অটোগ্যাসের দামও। চলতি মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে, জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর অটোগ্যাসের দাম দুই টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ১৪১৩ টাকা, ১৫ কেজির দাম ১৬৯৬ টাকা, ১৬ কেজির দাম ১৮০৯ টাকা, ১৮ কেজির দাম ২০৩৫ টাকা, ২০ কেজির দাম ২২৬০ টাকা, ২২ কেজির দাম ২৪৮৭ টাকা, ২৫ কেজির দাম ২৮২৬ টাকা, ৩০ কেজির দাম ৩৩৯১ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৩১, ৩৫ কেজির দাম ৩৯৫৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০৮৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)