কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, গাছ লাগাই—প্রকৃতি বাঁচাই’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’।
উপজেলার কুসুমপুর থেকে ভবননগর সড়কের দুই পাশে মেহগনি, কাঁঠাল ও আমসহ ছয় প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক জহিরুল হক, সদস্য শামীম সরোয়ার ভুটার, আজীবন সদস্য শামিনূর রহমান ও আশরাফুল ইসলাম লিংকনসহ স্থানীয় পরিবেশপ্রেমীরা।
এ সময় নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করতে হবে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।