Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে মুক্তিযোদ্ধা জনতা গণসমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
যশোরে মুক্তিযোদ্ধা জনতা  গণসমাবেশ ও মানববন্ধন

ছবি: ধ্রুব নিউজ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, যশোরের আয়োজনে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের স্থানীয় জনসাধারণ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ। বক্তব্য দেন  তৌহিদ আহমেদ,  একরামুল্লাহ, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, কমরেড হাচিনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি চরম অবমাননা। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

গণসমাবেশ ও মানববন্ধন পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। মানববন্ধন পরিচালনায় সহযোগিতা করেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়া চিকিৎসা সহায়তায় দায়িত্ব পালন করেন জেলা কমান্ডের সদস্য আবুল কাশেম এবং সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)