Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৭:১১ পিএম
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ আটক ৩

ছবি: ধ্রুব নিউজ

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের রোববার (১১ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গয়ড়া আদম মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গয়ড়া থেকে কাগজপুকুর মোড়গামী পাকা সড়কে একটি মুদি দোকানের সামনে থেকে জাহিদ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদ হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া স্কুল মোড় এলাকার রবিউল হোসেনের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ৫ নম্বর উপশহর ইউনিয়নের ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আয়েশা স্টোরের সামনে থেকে সাব্বির হোসেন (২৫) ও আল ফারুক (২৭) নামের দুই যুবককে আটক করা হয়।

ডিবি জানায়, আটক সাব্বির হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং আল ফারুকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ অভিযানে মোট ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক সাব্বির হোসেন যশোরের এনায়েতপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। আল ফারুক কোতোয়ালি থানার ঘুরুলিয়া উত্তরপাড়া এলাকার শাহিনুর হোসেনের ছেলে।

দুটি অভিযানে সর্বমোট ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও পাচার প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)