Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চুরির চেষ্টা ও মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:৩২ পিএম
যশোরে চুরির চেষ্টা ও মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

যশোরে চুরির চেষ্টা ও মাদক সেবনের পৃথক ঘটনায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। রোববার আলাদা আলাদা রায়ে এ সাজা দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন। 

মামলার অভিযোগে জানা গেছে, ১১ অক্টোবর সকালে চুরির যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামে একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিখা গ্রামের আফসার গাজীর ছেলে। পদ্মবিলায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তদন্ত প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষস্বীকার করায় বিচারক তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

৮ অক্টোবর রাতে শার্শার যাদবপুর সাতক্ষীরা মোড় এলাকায় মাদক সেবনের অভিযোগে লিংকনকে আটক করে পুলিশ। এ মামলার তদন্ত প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয় তাকে। বিচারক শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত লিংকন শার্শার গাতিপাড়া গ্রামের মৃত রওশন আলী সরদারের ছেলে। 

এছাড়া, ৮ অক্টোবর রাতে ঝিকরগাছার লাউজানী মল্লিকপুর গ্রামের একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মেহেদী হাসানকে আটক করে লোকজন। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের রহমত আলীর ছেলে। এ মামলায় শুনানি শেষে বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)