Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাঁচবাড়ীয়ায় ডাকাতির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:৩৪ পিএম
পাঁচবাড়ীয়ায় ডাকাতির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর সদরের পাঁচবাড়ীয়া গ্রামের এক বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। রোববার পাঁচবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার বৃদ্ধ আব্দুল খালেক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

আসামিরা হলো, পাঁচবাড়ীয়া গ্রামের মৃত উজির আলী বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান, তুহিন বাবু, তহিদুর রহমানের ছেলে আলিফ হোসেন, মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে জিল্লু রহমান, মৃত নাজের আলী বিশ্বাসের ছেলে আশরাফ হোসেন, জাহিদ হোসেন ও আবু তালেবের ছেলে সজিব হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে বৃদ্ধ আব্দুল খালেকের। গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে আব্দুল খালেক তার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আসামিরা তার বাড়িতে চড়াও হয়ে বসতবাড়ির প্রধান গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। আসামি জিয়াউর রহমানের হুকুমে অপর আসামিরা তার ছেলে হেলাল হোসেন ও তার স্ত্রী, আওয়াল হোসেনের ও তার স্ত্রী ইয়াসমিন আরা এবং মেয়ে আফিয়া ইবনাত মালিহাকে বেধড়ক মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের চিৎকারে আব্দুল খালেকের ভাই সেকেন্দার আলী ও ভাতিজা মাসুম বিল্লাহ ঠেকাতে এলে আসামিরা তাদেরও মারপিট করে গুরুতর জখম করে। এরপর আসামিরা ঘরে রাখা নগদ সাড়ে ৭ লাখ ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কৃতপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)