নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার সকালে চৌগাছা বাজার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— ঝিকরগাছার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মৃত শুকুর আলীর ছেলে মো. হারুনুর রহমান এবং কাগমারী গ্রামের বাসিন্দা মো. ফুলচাঁনের ছেলে মো. চিরজিৎ।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে দায়িত্বরত সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে গাড়িটিতে থাকা দুজনকে আটক ও তল্লাশি করে ২১১ বোতল অবৈধ উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।