Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় বক্সখাটে মিললো ৬০ বোতল মাদকদ্রব্য প্রায় ৪ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:৫২ পিএম
চৌগাছায় বক্সখাটে মিললো ৬০ বোতল মাদকদ্রব্য প্রায় ৪ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক

মাদক ও টাকাসহ আটক ব্যবসায়ী জুয়েল ছবি: ধ্রুব নিউজ


 
চৌগাছায় ডিবি পুলিশের অভিযানে ঘরের বক্সখাটের মধ্যে মিললো ৬০ বোতল ভারতীয় কফ সিরাপ (এক ধরনের মাদক দ্রব্য)। এ সময় ৩লাখ ৯৯ হাজার টাকাও উদ্ধার হয় ওই সিরাপের মালিক ও মাদক ব্যবসায়ী  জুয়েল রহমান ওরফে জুঁইন এর কাছ থেকে। তাকে আটক কররা হয়েছে। ডিবি পুলিশের এস আই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার জুয়েল রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়। সে চৌগাছার বুড়িন্দিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
এস আই কামাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি দল এদিন সকালে চৌগাছার বুড়িন্দিয়া গ্রামে অভিযানে যায়। গ্রামে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে তাকে ধরা হয়। তার নাম জুয়েল রহমান। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়িতে অভিযান চালিয়ে বক্স খাটের ভিতর থেকে ৬০ বোতল ভারতীয় কফ সিরাপ(মাদক দ্রব্য) উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক জুয়েল রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।


ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)