Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৮:০৩ পিএম
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

পুটখালী সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) ২১ ব্যাটালিয়নের অধীন পুটখালী বিওপির একটি টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পুটখালী সীমান্তের একটি নির্জন স্থানে মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদের সত্যতা যাচায়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিলে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত গাঁজা প্রচলিত বিধি অনুযায়ী ধ্বংসের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)