Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ঈগল পরিবহনের হেলপার আকাশকে অপহরণ ও গুমের অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ১২:৫৩ এ এম
যশোরে ঈগল পরিবহনের হেলপার আকাশকে অপহরণ ও গুমের অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু

যশোরে ঈগল পরিবহনের হেলপার আকাশকে অপহরণ ও গুমের অভিযোগে করা মামলাটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে। গত ২৮ জানুয়ারি অপহৃত আকাশের পিতা যশোর শহরের বকচর কবরস্থান এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন।

আসামিরা হলো, শহরের বকচর টিবি হাসপাতালের পাশের তানভীর, বাপন, আব্দুল্লাহ, বকচর এল মার্কেটের পেছনের শরীফ, মুন্না ও বকচর শাহীন বডি মিস্ত্রির গ্যারেজের পেছনের রাহাত।

মামলার অভিযোগে জানা গেছে , আকাশ ঈগল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতো। আসামিদের সাথে তার পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে বিভিন্ন সময় অপহরণ, খুন ও জখম করার ষড়যন্ত্র করতে থাকে। ২০২৫ সালের ১৯ নভেম্বর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঈগল আ”ছা ঠিক আছে পরিবহনের বাস রাত সাড়ে ৮টার দিকে যশোরের মণিহারের সামনে এসে পৌঁছায়। এ সময় আকাশ ওই বাস থেকে নেমে রিকশার জন্য অপেক্ষা করছিলো। তখন আসামিরা দুটি ইজিবাইকে করে এসে সেখান থেকে আকাশকে অপহরণ করে বকচর করিম পাম্পের পেছনের দিকে নিয়ে যায়। যা স্থানীয় লোকজন দেখতে পায়। সেই থেকে আকাশ নিখোঁজ রয়েছে। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। আসামিরা আকাশকে অপহরণের পর খুন করে গুমের অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছিলেন। আদালতের আদেশে সোমবার থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)