Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর স্ত্রীকে ফোন, কোটি টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ,২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০১:০০ এ এম
ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর স্ত্রীকে ফোন, কোটি টাকা মুক্তিপণ দাবি

অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ছবি: ধ্রুব নিউজ

ওষুধ ব্যবসায়ীকে অপহরণের ঠিক ১৫ মিনিটের মাথায় তার স্ত্রীকে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে যশোর  এই চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জাহাঙ্গীর আলম (৪৫) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে এবং বর্তমানে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার ভাড়া বাসিন্দা। আজ বুধবার (৪ মার্চ) সকালে যশোর কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ীর স্ত্রী রেশমা খাতুন।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া পশু হাসপাতালের সামনে জাহাঙ্গীর আলমের একটি ভেটনারি ফার্মেসি রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে নিজস্ব মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে তিনি অপহরণের শিকার হন। পথের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পরেছে  চাঁচড়া পিরবাড়ি এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে দ্রুত চম্পট দেয়।  তার ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের একজনকে চালিয়ে যেতে দেখা  যায়।

স্বামীর প্রতীক্ষায় থাকা স্ত্রীর কাছে ফোন আসে রাত ১০টার দিকে।  জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৮-৮০২৬৪৭) থেকেই কল করা হয়।  স্ত্রী ফোনটি রিসিভ করলেও স্বামীর সাথে কথা হয়নি। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা সরাসরি এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে বসে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিকৃত টাকা না পৌঁছালে জাহাঙ্গীরকে হত্যা করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে, যা পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি করেছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করেছি। অপরাধীদের অবস্থান শনাক্ত করতে এবং এই অপহরণের পেছনে কারা জড়িত তা উদঘাটনে পুলিশের একাধিক বিশেষ টিম ও তথ্য-প্রযুক্তি শাখা একযোগে কাজ করছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)