Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে মাটি ব্যবসায়ী নুরুল ইসলামকে লাখ টাকা জরিমানা

কেশবপুর(যশোর) প্রতিনিধি কেশবপুর(যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৩৭ পিএম
কেশবপুরে মাটি ব্যবসায়ী নুরুল ইসলামকে লাখ টাকা জরিমানা

উপজেলার গোলাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন। ছবি: ধ্রুব নিউজ

কেশবপুর কেশবপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে অভিযুক্ত নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার গোলাঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন। অভিযানকালে তিনি সঙ্গীয় ফোর্সসহ পাকা সড়ক সংলগ্ন একটি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার হাতেনাতে প্রমাণ পান।

সরকারি বিধিমালা অমান্য করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডিত নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি সাধনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)