Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মধ্যরাতে বিক্ষোভের ডাক ডাকসুর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:১০ এ এম
মধ্যরাতে বিক্ষোভের ডাক ডাকসুর

সাদিক কায়েম ছবি: ফাইল

 

মধ্যরাতে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই বিক্ষোভের ডাক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে ফেসবুকে পোস্টের মাধ্যমে ভিপি সাদিক কায়েম এ তথ্য জানিয়েছে।

তার সে পোস্টে ডাকসু ভিপি লেখেন, নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এটি শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শুরু হবে।
প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)