Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পকেটে সোয়া কোটির স্বর্ণ নিয়ে বেনাপোল যাচ্ছিলেন রউফ, দরগাহ মোড়ে ধরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:৫৬ পিএম
পকেটে সোয়া কোটির স্বর্ণ নিয়ে বেনাপোল যাচ্ছিলেন রউফ, দরগাহ মোড়ে ধরা

সাধারণ এক পথচারী, পরনে সাধারণ প্যান্ট। কিন্তু সেই প্যান্টের পকেটেই লুকিয়ে ছিল ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার। বিশেষ কায়দায় তৈরি সেই পকেট ব্যবহার করে ঢাকা থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছানোর ছক কষেছিলেন আব্দুর রউফ। তবে শেষ রক্ষা হয়নি; যশোর-বেনাপোল সড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনেই বিজিবির জালে আটকা পড়েন এই পাচারকারী।

বুধবার সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাকে আটক করে। আটক আব্দুর রউফ শার্শার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, আব্দুর রউফ ঢাকার ধোলাইপাড়ের চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর-ঝিকরগাছা হয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। রউফ সেখানে পৌঁছালে তার চলাফেরায় সন্দেহ হয় বিজিবি সদস্যদের। তাকে থামিয়ে তল্লাশি শুরু করলে দেখা যায়, প্যান্টের পকেটে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার। যার বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৫০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রউফ স্বীকার করেছেন, এই স্বর্ণ বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যেই তিনি বহন করছিলেন। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ইদানীং ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় পকেটে লুকিয়ে পাচারের এই অভিনব কৌশলটি নস্যাৎ করা সম্ভব হয়েছে।

আটক আব্দুর রউফকে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এমন কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)