Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১২:৩৫ পিএম
ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেফতার

ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো.রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬।

 শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা থানার নাভারন এলাকা থেকে আটক করা হয়।

রাকিব ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

এসআরবি-৬,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় রাকিবের চায়ের দোকানে তল্লাশি করে তার দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় আটক রাকিবের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)