নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ শিল্পীগোষ্ঠী’।
আজ মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যদের হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং তাদের শুভকামনা জানান।
শুভেচ্ছা প্রদানকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিচালক রিফাত আহম্মেদ হিমেল, উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম ও তরিকুল ইসলাম তারেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আরাফাত খান এবং সংগীত বিভাগের প্রশিক্ষক মাসুদ মহসীন উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ তরঙ্গ শিল্পীগোষ্ঠীর এই সৌজন্যতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সাথে সাংস্কৃতিক সংগঠনগুলোর এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।