Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দ্যোতনা সাহিত্য পরিষদে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৯ পিএম
দ্যোতনা সাহিত্য পরিষদে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা

‘নজরুল বর্ষ’ ২০২৬-২০২৭ উপলক্ষে দ্যোতনা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠান হয়েছে, শুক্রবার সকালে। ছবি: ধ্রুব নিউজ

‘নজরুল বর্ষ’ ২০২৬-২০২৭ উপলক্ষে দ্যোতনা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার। এতে "বহুমাত্রিক নজরুল" শীর্ষক নির্ধারিত প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী সদস্য কবি এস এম রাকিব।

প্রবন্ধের ওপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, সহসভাপতি কবি বাবলু মাহবুব, সম্পাদক কবি শাহরিয়ার সোহেল এবং নির্বাহী সদস্য  প্রবন্ধকার শেখ মাফিজুল ইসলাম। সংগঠনের সহসম্পাদক কবি বকুল হকের সঞ্চালনায় এতে আরও আলোচনা করেন কবি সীমান্ত বসু ও কবি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সহসভাপতি কবি আমির হোসেন মিলন, সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও সেলিম আক্তার।

কাজী নজরুল ইসলামের কবিতা ও তাঁকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন কবি রাবেয়া খানম, কবি রকি মাহমুদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের কবি কুতুবউদ্দিন বিশ্বাস এবং শনিবাসরীয় সাহিত্য আসরের কবি মুজিবুর রহমান।

আলোচনায় বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাংবাদিকতা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ভূমিকা তুলে ধরেন। এ ছাড়া বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে তরুণ প্রজন্মের উপস্থিতি নিশ্চিত করা গেলে সমাজকে মাদক ও মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)