Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ৩২৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৭:৫১ পিএম
চৌগাছায় ৩২৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: ধ্রুব নিউজ

কৃষি খাতকে টেকসই ও সমৃদ্ধ করতে বর্তমান সরকার নানামুখী প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে। আমাদের দেশ কৃষিপ্রধান, তাই এই খাতকে এগিয়ে নিতে কৃষকদের দোরগোড়ায় বিনামূল্যে সার ও বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া এই সহায়তা প্রান্তিক কৃষকদের অধিকার। তবে মাঠ পর্যায়ে এসব কৃষি উপকরণের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগকে কঠোর তদারকি করতে হবে।

শনিবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জামায়াত নেতা ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ এবং মাওলানা গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও ফয়সাল হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ২৮০ জন কৃষককে এই সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে পাট চাষি ৪৫০ জন, আউশ ধান চাষি ২৫০০ জন, তিল চাষি ১৮০ জন এবং মুগ ডাল চাষি রয়েছেন ১৫০ জন। মনোনীত প্রত্যেক কৃষক বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে লাভ করবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও যোগ করেন, কৃষিবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। সরকারি সহায়তার যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে সজাগ থাকার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)