Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ফলল বিশালাকৃতির কচু: একটির ওজনই ২২ কেজি!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ০৯:০৯ পিএম
মণিরামপুরে ফলল বিশালাকৃতির কচু: একটির ওজনই ২২ কেজি!

মণিরামপুরে ২২ কেজি ওজনের কচু ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুর উপজেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কৃষক শওকত বিশ্বাস। তার ক্ষেতে উৎপাদিত মানকচুর মধ্যে দুটি কচুর ওজন হয়েছে যথাক্রমে ২২ কেজি ও ১৯ কেজি। বিরল ও বিশাল আকৃতির এই কচু দেখতে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমরখালী গ্রামের বাসিন্দা মৃত ইবাদ আলী বিশ্বাস-এর ছেলে শওকত বিশ্বাস দীর্ঘ দিন ধরে সবজি চাষের সঙ্গে যুক্ত। এবার তার জমিতে উৎপাদিত কচুগুলোর মধ্যে দুটি কচু অস্বাভাবিক বড় আকার ধারণ করে। ওজন দেওয়ার পর দেখা যায়, একটির ওজন ২২ কেজি এবং অন্যটির ১৯ কেজি। সাধারণত একটি মানকচু ৫ থেকে ৭ কেজি ওজনের হলেও শওকতের ক্ষেতের এই প্রাপ্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

কৃষক শওকত বিশ্বাস বলেন, "সঠিক পরিচর্যা ও মাটির গুণাগুণের কারণেই হয়তো এমন ফলন হয়েছে। একটি কচু যে ২২ কেজি ওজনের হতে পারে, তা আমার কাছেও অবিশ্বাস্য ছিল। গ্রামের অনেক মানুষ এটি দেখতে বাড়িতে ভিড় করছেন।"

স্থানীয় কৃষকদের মতে, ডুমরখালী গ্রামের উর্বর মাটি ও শওকতের নিবিড় যত্নেই এমন বাম্পার ফলন সম্ভব হয়েছে। বিশাল এই কচু দুটি এলাকার কৃষি সাফল্যে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপজেলা কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নত জাত এবং অনুকূল আবহাওয়ার সমন্বয়ে অনেক সময় এমন বড় আকারের ফলন পাওয়া যায়। এই সাফল্য অন্য প্রান্তিক চাষিদেরও মানসম্মত সবজি চাষে অনুপ্রাণিত করবে।

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)