Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের একদিনের সংক্ষিপ্ত আদালতে ৩ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৯:১৩ পিএম
যশোরের একদিনের সংক্ষিপ্ত আদালতে ৩ জনের সাজা

মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে তিন যুবকের এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের সংক্ষিপ্ত বিচারিক আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে জহিরুল ইসলাম মারুফ, আলী আহমেদের ছেলে সজল ইসলাম এবং যশোর শহরের ষষ্টিতলা পাড়ার বসন্ত কুমার রোডের শ্যামল মণ্ডলের ছেলে অপু মণ্ডল।

আদালত সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই রকি মণ্ডল বৃহস্পতিবার দুপুরে শহরের রেলস্টেশন বাজারপাড়া থেকে তাদের আটক করে। এদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে বিচারক প্রত্যেকে এক মাসের করে সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তিন জন কেন্দ্রীয় কারাগারে আটক আছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)