Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ১১:১২ পিএম
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: ধ্রুব নিউজ

যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।

সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হলে ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের তালতলা-বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)