Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা-পুত্রসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:৩০ পিএম
মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা-পুত্রসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

যশোরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা ও দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়ার হারুন অর রশিদের ছেলে হিমেল হোসেন বাদশা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলো— শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের টগর ও তার দুই ছেলে বর্ষণ এবং প্লাবন, ঝুমঝুমপুর লিচুতলার মুনসুর আলীর ছেলে মিরাজ এবং ঝুমঝুমপুর পূর্বপাড়ার আব্দুল কাদেরের ছেলে মিন্টু।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, বাদী হিমেল হোসেন বাদশার একটি টিভিএস এপাচি ব্র্যান্ডের মোটরসাইকেল (যশোর ল ১৬-৮২৯০) রয়েছে। গত ২৭ জুলাই দুপুর একটার দিকে শেখহাটি দক্ষিণপাড়ার হিরুর বাড়ির সামনে তিনি মোটরসাইকেলটি লক করে ভেতরে যান। আনুমানিক আধা ঘণ্টা পর বেরিয়ে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।

পরে খোঁজাখুঁজি করে তিনি জানতে পারেন, উল্লেখিত আসামিরা মোটরসাইকেলের লক ভেঙে তা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা আসামিদের সঙ্গে যোগাযোগ করে। এ সময় আসামিরা মোটরসাইকেলটি ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও পরবর্তীতে ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকে।

অবশেষে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে ব্যর্থ হয়ে হিমেল হোসেন বাদশা থানায় এ মামলা দায়ের করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)