ক্রীড়া ডেস্ক
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আসন্ন ২০২৬-২০২৭ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সদস্য সচিব মাহতাব নাসির পলাশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার অফিস চলাচালীন সময়ের মধ্যে ক্লাবের লেটার হেড প্যাডে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ এক হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করে আবেদন করার জন্য বলা হলো। এন্ট্রি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে পরবর্তী কার্যক্রম ও লীগ শুরুর বিষয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।