Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৫৭ পিএম
যশোরে নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ

ছবি: ধ্রুব নিউজ

নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে বর্তমানে বারান্দীপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেনসহ দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন সমু চৌধুরী। মামলার অপর আসামি হলেন, সিটি কলেজ পাড়ার হুমায়ুন কবিরের ছেলে পাশের মোটরসাইকেল গ্যারেজ মালিক হৃদয় হোসেন। 

মামলার অভিযোগে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদয় ও জাহাঙ্গীর তাদের মোটরসাইকেলে গ্যারেজের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে অকথ্য ভাষায় কথাবার্তা ও চিল্লাচিল্লি করছিলেন। তখন অতিষ্ঠ হয়ে বাসা থেকে বের হয়ে সমু চৌধুরী তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা সমু চৌধুরীকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তিনি পড়ে গেলে আসামি হৃদয় ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। এরপর স্থানীয় লোকজন সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, মামলার অভিযোগের ভিত্তিতে রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকায় থেকে আসামি জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)