Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪২ বোতল ফেনসিডিল বহন, চৌগাছার আশিকুরের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:১৬ পিএম
৪২ বোতল ফেনসিডিল বহন, চৌগাছার আশিকুরের ৫ বছর কারাদণ্ড

ফেনসিডিলের মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী আশিকুর রহমানকে ৫ বছর সশ্রম করাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা জজ ( জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান চৌগাছার বকসিপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১৬ জুলাই এসআই বজলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চৌগাছার চাঁদপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় জনৈক এলাহী বক্সের বাড়ির সামনে থেকে মোটরসাইকেল থামিয়ে আশিকুরকে আটক ও তার কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আশিকুরের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়। 

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আশিকুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিকুর রহমান কারাগারে আটক আছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)