Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট

৩-০ গোলে কেশবপুরকে হারিয়ে ফাইনালে জামান ট্রেডার্স

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:০৮ পিএম
৩-০ গোলে কেশবপুরকে হারিয়ে ফাইনালে জামান ট্রেডার্স

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে মেসার্স জামান ট্রেডার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বন্ধুমহল কেশবপুর একাদশকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

গতকাল জামদিয়া ইউনিয়নের ঐতিহাসিক বাকড়ি গোচর মাঠে সেমিফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে সমর্থকদের টানটান উত্তেজনার মধ্যে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয় ছিনিয়ে নেয় জামান ট্রেডার্স। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন রমজান আলী।

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম খোকন বলেন, "বর্তমান প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে আমার মরহুম পিতা মহিউদ্দিন বিশ্বাসের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তরুণদের মাঠমুখী করাই আমাদের মূল লক্ষ্য।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)