ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন — ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নিলো চারটি বিশ্বকাপজয়ী দল। ১৯৭০ বিশ্বকাপ: পশ্চিম জার্মানি, ইতালি, উরুগুয়ে ও ব্রাজিল।
১৯৯০ বিশ্বকাপ: ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা। এবার, ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে এমন চারটি দল মুখোমুখি হচ্ছে, যাদের প্রত্যেকের ট্রফি ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ শিরোপা।]
সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। গতবারের ফাইনালিস্ট ফ্রান্সের সামনে সুযোগ আছে আরেকবার ফাইনালে ওঠার। আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা ইংল্যান্ড।
কবে কোন দলের খেলা?
ফ্রান্স-স্পেন, বুধবার (১৫ জুলাই), রাত ১টা
ইংল্যান্ড-আর্জেন্টিনা, বৃহস্পতিবার (১৬ জুলাই), রাত ১টা