❒ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া ডেস্ক
যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে সদর উপজেলা। শামস্-উল হুদা স্টেডিয়ামে রোববার তারা ১-০ গোলে মনিরামপুর উপজেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। সদরের একমাত্র গোলটি করেন হাসান। তবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মনিরামপুরের অধিনায়ক কংকর।
খেলা শুরু প্রথম মিনিটেই গোলের সুযোগ পায় মনিরামপুর। তবে তা থেকে গোল আদায় করতে পারেনি তারা। পরের মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করে সদর উপজেলা। প্রায় মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে যান হাসান। ডি-বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শট কর্নারের মাধ্যমে রড়্গা করেন মনিরামপুরের গোলরড়্গক রায়হান।
সেই কর্নার কিক থেকেই যশোর সদর উপজেলাকে এনে দেন আনন্দের উপলড়্গ। বাপ্পি হোসেনের নেওয়া কর্নার থেকে বলটি মনিরামপুরের বক্সে থাকা বোয়াটেংয়ের মাথা ছুঁয়ে হাসানের পায়ে আসে। হাসান সুযোগটি কাজে লাগিয়ে গোল করতে ভুল করেননি।
তিন মিনিটে লেফট উইং থেকে আক্রমণে গোল পেলেও পরবর্তী সময়টায় সেই উইং প্রায় নিষ্ক্রিয় ছিল। ডানদিকের উইংয়ে থাকা মান্নাফ রাব্বির দিক থেকে বারবার আক্রমণ সাজানোর চেষ্টা করছিলেন সদরের খেলোয়াড়রা। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বোয়াটেং এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। একমাত্র গোলের অ্যাসিস্ট ছাড়া তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ।
এদিন সদর উপজেলার খেলোয়াড়দের খেলা ছিল শরীর নির্ভর। দলের একাধিক খেলোয়াড় পেয়েছেন হলুদ কার্ড। এই ফাউলগুলো থেকেই মনিরামপুর কয়েকটি ফ্রি কিকের সুযোগ পায়। ২৫ মিনিটে মনিরামপুরের বিদেশি খেলোয়াড় শামসির নেওয়া শট কর্নারের মাধ্যমে রড়্গা করেন সদরের গোলরড়্গক মিতুল। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে আরেকটি ফ্রি কিক পায় মনিরামপুর। এবারও মিতুল হয়ে ওঠেন রক্ষাকবচ।
মনিরামপুরের খেলোয়াড়রা একাধিকবার গোলের সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন। ফলে ম্যাচের তৃতীয় মিনিটে হাসানের করা গোলটিই শেষ পর্যন্ত জয় নির্ধারণী গোলে পরিণত হয়।