Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কাল বিশ্ব ফুটবল সপ্তাহের অনুষ্ঠান, উদ্বোধন করবেন স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৮:১৩ পিএম
যশোরে কাল বিশ্ব ফুটবল সপ্তাহের অনুষ্ঠান, উদ্বোধন করবেন স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ

এই মাঠে হবে বিশ্ব ফুটবল সপ্তাহের আয়োজন। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)আয়োজিত এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ২৩ মে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে এ অনুষ্ঠান  হবে। কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

এছাড়াও উপস্থিত থাকবেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম), শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং র‍্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ৮০০ জন ক্ষুদে ফুটবলার এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও ক্ষুদে প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে প্রান্তিক পর্যায়ে ফুটবল উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছর এ ধরনের এএফসি গ্রাসরুট ফুটবল ডে আয়োজন করা হয়ে থাকে, যা দেশের তৃণমূল ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)