ক্রীড়া ডেস্ক
ধৈর্য্যের পরীক্ষায় পাস করে লিটনের সেঞ্চুরি ছবি:
প্রথম দিনের শেষ বেলায় প্রায় আধা ঘণ্টার কঠিন স্নায়ুচাপ ভালোভাবেই সামাল দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৮ রানের জবাবে খেলতে নেমে ৬ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ২১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। ওপেনার আব্দুল্লাহ ফজাল ১৬ বলে ১টি চারে ৮ এবং আজান আওয়াইস ৩টি চারে ২০ বলে ১৩ রানে অপরাজিত আছেন। স্বাগতিক বাংলাদেশের চেয়ে পাকিস্তান এখনো ২৫৭ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। ঠিক তখনই ত্রাতা হয়ে দাঁড়ালেন লিটন দাস। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে একাই লড়াই চালিয়ে লাল বলের ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। লিটনের এই শতকের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২৭৮ রানের লড়াকু পুঁজি পায় নাজমুল হোসেন শান্তর দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শুরুর সেই ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। ভালো শুরুর আভাস দিয়েও তানজিদ ২৬ রানে এবং এরপর মুমিনুল ২২ রানে ফিরলে চাপে পড়ে দল।
চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি কেউই। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ২৯ রানে স্লিপে ক্যাচ দেন। এরপর মুশফিকও ৬৪ বলে ২৩ রান করে শাহজাদের এলবিডব্লিউর শিকার হন। সাতে নামা মেহেদী হাসান মিরাজ (৪) পুরোপুরি ব্যর্থ হলে মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ।
৬ উইকেট পড়ার পর শুরু হয় ‘লিটন শো’। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন লোয়ার অর্ডারের বোলাররা। তাইজুল ইসলাম ৪০ বলে করেন ১৬ রান। তার বিদায়ের পর তাসকিন আহমেদ এরপর শরীফুল ইসলামকে নিয়ে রান বাড়াতে থাকেন লিটন।
শেষ পর্যন্ত ১৩৫ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। পাকিস্তানের বিপক্ষে এটি লিটনের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ব্যক্তিগত শতক পূর্ণ করে লিটন ফেরার ৩ বল পর শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। ফলে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
ধৈর্য্যের পরীক্ষায় পাস করে লিটনের সেঞ্চুরি
১৩৫ বলে সেঞ্চুরি তুললেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ৭০.৪ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। লিটন ১১০ ও ৫ রানে আছেন শরিফুল।
২১ রান নিয়ে দিন শেষ করল পাকিস্তান
প্রথম দিনের শেষ বেলায় ৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে পাকিস্তান। তাতে কোনো উইকেট হারায়নি দলটি। করেছে ২১ রান।
বাংলাদেশ অবশ্য এটুকু সময়ের মধ্যে উইকেট তুলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। তাসকিন ও শরীফুল করেছেন দুই ওভার করে, আর দিনের শেষ দুটি করেছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান করে। লিটন দাস করেন সর্বোচ্চ ১২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ (লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩, মুমিনুল ২২; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫, হাসান ২/৪৯)। পাকিস্তান ১ম ইনিংস: ৬ ওভারে ২১/০ (আওয়াইস ১৩*, ফজল ৮*)।