Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শূন্য রানেই শেষ মাহমুদুল, শুরুতে ধাক্কা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ১০:১৯ এ এম
শূন্য রানেই শেষ মাহমুদুল, শুরুতে ধাক্কা বাংলাদেশের

ফিরে যাচ্ছেন মাহমুদুল ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না ওপেনার মাহমুদুল। টেস্ট ম্যাচের প্রথম দিন, সকালের একদম শুরুর সেশন—অথচ ক্রিজে টিকলেন মাত্র দুই বল।

​মুহাম্মদ আব্বাসের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউর (পায়ে বল লাগা) জোরালো আবেদন উঠেছিল। সে যাত্রায় আম্পায়ারের কল্যাণে বেঁচে গেলেও পরের বলেই শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বসেন এই ডানহাতি ব্যাটসম্যান। ফলে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে মিরপুর টেস্টেও তার ব্যাট হাসেনি, দুই ইনিংসে করেছিলেন মাত্র ৮ ও ৫ রান।

​মাহমুদুলের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরতে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন অভিজ্ঞ মুমিনুল হক। অন্য প্রান্তে ওপেনার তানজিদ হাসানকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার লড়াই চালাচ্ছেন তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)