Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ১০:২৮ এ এম
বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (১১ মে) কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে ৫৫ সদস্যের একটি বিশাল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ঘোষিত এই ৫৫ সদস্যের তালিকা থেকেই যাচাই-বাছাই শেষে বিশ্বকাপের জন্য নির্ধারিত ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ফিফার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে। টুর্নামেন্ট চলাকালীন বা এর আগে কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে, কেবল এই প্রাথমিক তালিকার খেলোয়াড়দের মধ্য থেকেই বদলি খেলোয়াড় নেওয়া যাবে।

স্ক্যালোনির এই দলে অভিজ্ঞ মুখগুলোর পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে ভবিষ্যৎ তারকাদের। লিওনেল মেসির নেতৃত্বে দলের পুরনো কাণ্ডারি ডি পল, মার্তিনেজ ও ওতামেন্দিরা যেমন আছেন, তেমনি নজর কেড়েছেন তরুণ প্রতিভা নিকোলাস পাজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোরা।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড একনজরে

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস ও সান্তিয়াগো বেলত্রান।

ডিফেন্স: ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, অগুস্তিন জিয়াই, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিওনার্দো বালের্দি, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা ও গ্যাব্রিয়েল রোহাস।

মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, ম্যাক্সিমো পেরোনে, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন বার্কো।

এ্যাটাক: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, টমাস আরান্দা, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে ম্যানুয়েল লোপেজ ও মাতেও পেলেগ্রিনো।

বিশ্লেষকরা মনে করছেন, স্ক্যালোনি তার দলে স্থায়িত্ব বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তরুণদের বড় সুযোগ দিয়েছেন। এখন দেখার বিষয়, ৩০ মের চূড়ান্ত তালিকায় কোন ২৬ জন সৌভাগ্যবানের নাম থাকে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)